বিবিএন ডেস্ক নিউজ:দোয়ারাবাজারে দু”মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এখলাছ মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো ৫ জন।
শুক্রবার দুপুরে দোয়ারা-বাংলাবাজার (ব্রিটিশ) সড়কের নৌকার ভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এখলাছ মিয়া (২৬) ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরমাধব গ্রামের জাহির উদ্দিনের ছেলে।
এ সময় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের মৃত সোনাধর আলীর পুত্র নুরুল হাসান (৩২), একই গ্রামের সুলমানের পুত্র আছর আলী (৩৫) এবং মৌলার পাড় গ্রামের জাহির মিয়া (৫০) গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আহত আরো দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় দোয়ারা- বাংলাবাজার (ব্রিটিশ সড়কের)নৌকার ভাঙ্গা নামক স্থানে দ্রুত গতির যাত্রীবাহী দু”মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এখলাছ মিয়া মারা যান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।