• [english_date] , [bangla_date] , [hijri_date]

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 

bilatbanglanews.com
প্রকাশিত September 27, 2026
দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 

সুনামগঞ্জ প্রতিনিধি:

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ম্বেচ্ছাসেবক দল,কৃষকদল,যুবদল ও ছাত্রদলের বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্নস্তরের হাজারো নেতাকর্মীরা উপস্থিত হন।

 

রবিবার দুপুর ১টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় এ সময় বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী,জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষরপ্রাপ্ত সদস্য সচিব এড. মোঃ আব্দুল হক,নাদীর আহমদ,রেজাউল হক,মোঃ আনিসুল হক,আ ত ম মিছবাহ,আবুল কালাম আজাদ, এডভোকেট শেরেনুর আলী এডভোকেট. জিয়াউর রহিম শাহীন, সুনামগঞ্জ সদর উপজেলা আহবায়ক ফারুক আহমদ লিলু পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ,

জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন,সুহেল মিয়া,

সামরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুল,সদস্য সচিব এড. দীপংঙ্কর বণিক, ছাত্রদল সভাপতি তারেক মিয়া সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম শাহজাহান মিয়া,শাহ রুবেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। এই দেশ যখন ক্ষমতায় এসেছে জনগনের বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তারা হুশিয়ারী উচ্চারন করে আরো বলেন,আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী দেশের ৭০ ভাগ মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে দেশ পরিচালনা করছেন। তিনি ইতিমধ্যে কৃষকদের জন্য কৃষক কার্ড,প্রতিটি পরিবারের অস্বচ্ছল মহিলা প্রধানদের নামে মহিলা ভাতার কার্ডের ব্যবস্থা চালু করেছেন এবং খাল খননের মাধ্যমে কৃষি জমি চাষাবাদে ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছেন। কিন্ত পালিয়ে যওয়া বিগত স্বৈরাচারী ফ্যাসিস্টের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানান রকমের ষড়যন্ত্র করেই যাচ্ছেন। তারা বলেন যেখানের ফ্যাসিস্টের দোসরদের পাওয়া যাবে তাদেরকে ধরে পুলিশের সাছে সোপর্দ করার আহবান জানান। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ডের ছোয়া যেন তৃণমূলের মাষের কাছে পৌছে সেই দিকে খেয়াল রাখার আহবান জানান। কোন অপশক্তির অপতৎপরতা রুখে দিতে উপস্থিত নেতাকর্মীদের সজাগ থেকে রাজপথে থাকার আহবান জানান।