সুনামগঞ্জ প্রতিনিধি:
২৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ শহরের পশ্চিম বাজারে বুবলী আইসক্রিম ফ্যাক্টরী তে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাকিবুর রহমান। তাকে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসার মোহাম্মদ শরিফ উদ্দিন,সহকারী কমিশনার বিশ্বাস শাহরিয়া ইসলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসার কমলেন্দু তালুকদার ও সুনামগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ। বুবলী আইসক্রিম ফ্যাক্টরী উৎপাদন কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানের দূই কর্মচারী জালাল উদ্দিন ও ছাদিকুর রহমান কে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন। ম্যানেজার ছালিম উদ্দিন কে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। অর্থ পরিশোধ না করায় ম্যানেজার ও দুই কর্মচারীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইসক্রিম ফ্যাক্টরী বন্ধ রাখার ও নির্দেশ দেন।
একই দিন
সুনামগঞ্জ শহরের নিলাদ্রী রেস্টুরেন্ট কে দুই হাজার টাকা ও হাজী বিরিয়ানী কে পাচঁ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সিঙ্গেল ইউজ বা ওয়ান টাইম কাপে গরম খাদ্য যেমন চা,দুধ ইত্যাদি পান করা মানব দেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই এসব কর্মকান্ড থেকে সবাই কে বিরত থাকার নির্দেশ দিয়েছেন অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।