• [english_date] , [bangla_date] , [hijri_date]

উত্তর সুরমা সাংস্কৃতিক ফোরামের অফিস সম্পাদকের বিদেশ গমন উপলক্ষে সংবর্ধনা

bilatbanglanews.com
প্রকাশিত September 26, 2026
উত্তর সুরমা সাংস্কৃতিক ফোরামের অফিস সম্পাদকের বিদেশ গমন উপলক্ষে সংবর্ধনা

ছাতক প্রতিনিধি:

উত্তর সুরমা সাংস্কৃতিক ফোরামের অফিস সম্পাদক সামিউর রহমান মনাই-এর বিদেশ গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

গতকাল ছাতক সিমেন্ট ফ্যাক্টরির অস্থায়ী কার্যালয়ে ফোরামের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ফোরামের সভাপতি মুরাদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ সামছুদ্দিন আহমদ, সেলিম উদ্দিন, ছাতকের বজ্রকন্ঠের সম্পাদক সাংবাদিক তোফায়েল আহমদ মিনার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, প্রচার সম্পাদক আব্দুল আহাদ সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

 

এসময় বক্তারা সামিউর রহমান মনাই-এর ফোরামের প্রতি অবদানের কথা তুলে ধরেন এবং তার প্রবাস জীবন যেন সুন্দর ও শুভ হয় সে কামনা করেন।

 

সংবর্ধিত অতিথি সামিউর রহমান মনাই তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।