• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকের এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের ভাই গিয়াস উদ্দিন আহমেদ সোহেলের ইন্তেকাল

bilatbanglanews.com
প্রকাশিত September 28, 2026
ছাতকের এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের ভাই গিয়াস উদ্দিন আহমেদ সোহেলের ইন্তেকাল

ছাতক প্রতিনিধি:

ছাতক পৌরসভার বাগবাড়ি মহল্লার বাসিন্দা গিয়াস উদ্দিন আহমেদ সোহেল ইন্তেকাল করেছেন। সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গিয়াস উদ্দিন আহমেদ সোহেল ছাতক পৌরসভার বাগবাড়ি মহল্লার মরহুম হাবিব উল্লাহর তৃতীয় পুত্র। তিনি ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের ভাই এবং ছাতক ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদের ছোট ভাই।

মরহুম গিয়াস উদ্দিন আহমেদ সোহেলের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

তাঁর জানাজার নামাজের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।