• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকের ‘ডেভিল’ হাজী স্বপন ঢাকায় গ্রেফতার, আজ আদালতে

bilatbanglanews.com
প্রকাশিত September 15, 2026
ছাতকের ‘ডেভিল’ হাজী স্বপন ঢাকায় গ্রেফতার, আজ আদালতে

ছাতক প্রতিনিধি:

অনেক নাটকীয়তার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে আবারও গ্রেফতার করা হয়েছে ‘ডেভিল’ হাজী স্বপন মিয়াকে। রাজধানীর বনানী এলাকার একটি আবাসিক হোটেল থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গেছে।

 

আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন নগর গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র। বর্তমানে তিনি ছাতক পৌর শহরের ছোরাব নগর আবাসিক এলাকার বাসিন্দা।

 

সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ছাতক থানার মামলা নং-২৮, তারিখ ২২ জুলাই ২০২৫, দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৯৪-এর ১৫(৩)/২৫-ডি ধারার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার হাজী স্বপন মিয়াকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এদিকে ‘বালুখেঁকো’ ও চোরাকারবারি হিসেবে পরিচিত হাজী স্বপন মিয়ার সঙ্গে ছবি ভাইরাল হওয়া তার সহযোগীসহ অন্যান্য ‘ডেভিলদের’ দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাতকের সর্বস্তরের জনতা।