• [english_date] , [bangla_date] , [hijri_date]

মরা চেলায় অবৈধ বালু উত্তোলন: রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কঠোর বার্তা এমপি মিলনের

bilatbanglanews.com
প্রকাশিত August 27, 2026
মরা চেলায় অবৈধ বালু উত্তোলন: রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কঠোর বার্তা এমপি মিলনের

ছাতক প্রতিনিধি:

ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন আজ বিকেলে মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বালু উত্তোলনের ফলে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন নির্মিত রোপওয়ের (রজ্জুপথ) ঝুঁকিপূর্ণ টাওয়ার (ট্র্যাসেল) ও স্থান পরিদর্শন করেন তিনি।

 

মরা চেলা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ সম্পদ বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসময় তিনি বলেন, নিজস্ব স্বার্থে কেউ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে পারবে না। এ বিষয়ে তিনি কঠোর নির্দেশনা দেন।

 

পরিদর্শনকালে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, বন বিভাগের কর্মকর্তা, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশসহ ছাতক সিমেন্ট ফ্যাক্টরির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সরকারি সম্পদ রক্ষায় এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে মরা চেলা নদী এলাকায় নৌ-পুলিশের টহল জোরদার এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ছাতক সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষকে নির্দেশ দেন।