• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকে থানা পুলিশের অভিযানে ৭জন গ্রেফতার।

bilatbanglanews.com
প্রকাশিত August 26, 2026
ছাতকে থানা পুলিশের অভিযানে ৭জন গ্রেফতার।

ছাতক প্রতিনিধি:

ছাতক থানা পুলিশের অভিযানে ৭জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিন ও রাতে পৃথক অভিযান চালিয়ে

তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো,

ছাতক পৌর সভার চরেরবন্দ এলাকার মোশাহিদ আলীর পুত্র কবিরুল হাসান আংগুর (৫২) ও আলী রাজ (৩৪)। তারা থানার মামলা নং-৩৮ (৮) ২০২৬ এর আসামি।

ছাতক পৌর সভার চরেরবন্দ এলাকার আব্দুল কাইয়ুমের পুত্র আব্দুল মোতালেব (২০) ও আনোয়ার মিয়ার পুত্র শিবলু মিয়া

(১৯)। তারা থানার মামলা নং-৩৭ (৮ ) ২০২৬ এর আসামি।

উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মনছব আলীর পুত্র জয়নাল আবেদীন (৪৬)। তিনি থানার মামলা নং-১৬ (৮) ২০২৬ এর আসামি।

পৌর সভার চরেরবন্দ এলাকার আমির হোসেনের পুত্র জমিরুল হক (২৫)। তিনি জিআর-৫২/২৬ (ছাতক) মামলার আসামি ও মুক্তার পুর গ্রামেরও বর্তমান সিলেটের কানিশাইল এলাকার বাসিন্দা

মৃত ছমির আলীর ছেলে আকবর আলী (২৫)। সে জিআর-২৮২/২৩ (ছাতক) এর আসামি।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।