ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ২০২৬ সালের গুণী শিক্ষক হিসেবে তিনজন শিক্ষক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত শিক্ষকরা হলেন—মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনমুন কর্মকার, ১৯ নম্বর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কর এবং মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলালুল ইসলাম।
শিক্ষাক্ষেত্রে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
তিন শিক্ষক এ স্বীকৃতি পাওয়ায় তাঁদের সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষকতার ক্ষেত্রে তাঁদের এ অর্জন ছাতক উপজেলার শিক্ষা অঙ্গনে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।