• [english_date] , [bangla_date] , [hijri_date]

বিজিবি সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকা থেকে ৯৩১ কোটি টাকার পণ্য ও ৩০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

bilatbanglanews.com
প্রকাশিত September 30, 2026
বিজিবি সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকা থেকে ৯৩১ কোটি টাকার পণ্য ও ৩০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি:

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলের আওতাধীন সীমান্ত এলাকা থেকে প্রায় ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা মূল্যের চোরাচালান পণ্য, মাদক ও অন্যান্য অবৈধ সামগ্রী জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্যের পাশাপাশি অবৈধভাবে উত্তোলিত বালু-পাথরও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩০৫ জনকে।

‎

‎বুধবার (৩০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়নের সার্বিক অভিযানের চিত্র তুলে ধরে তিনি এসব তথ্য জানান।

‎

‎বিজিবি সূত্রে জানা যায়, সরাইল রিজিয়নের অধীনে প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের আওতায় থাকা ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সীমান্তে নিয়মিত টহল ও নজরদারি করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযান এবং নিয়মিত তল্লাশির মাধ্যমে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।

‎

‎অভিযানগুলোর মধ্যে অস্ত্র উদ্ধারের ঘটনাও রয়েছে। গত নয় মাসে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।

‎

‎এ ছাড়া সীমান্ত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়েছে।

‎

‎মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৩ লাখ ১২ হাজার ৯১০ পিস ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার এবং ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ। একই সময়ে ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও ১৬৯ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

‎

‎বিজিবির তথ্যমতে, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৩০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎

‎সীমান্ত দিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধেও অভিযান চালিয়েছে বিজিবি। ময়মনসিংহ ও সিলেট সীমান্তসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

‎

‎প্রেস ব্রিফিংয়ে সীমান্ত পাহারার পাশাপাশি মানবিক কার্যক্রমের বিষয়টিও তুলে ধরা হয়। বন্যার মতো দুর্যোগে দুর্গত মানুষের কাছে খাদ্য ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দুর্গম এলাকায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরুরি ত্রাণ সরবরাহের কথা জানানো হয়।

‎

‎চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার কথাও জানায় বিজিবি। সিলেট সেক্টরের আওতায় এসব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়