• [english_date] , [bangla_date] , [hijri_date]

যুক্তরাজ্যে গমন উপলক্ষে ছাতকে যুবদল নেতাকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা

bilatbanglanews.com
প্রকাশিত March 10, 2021
যুক্তরাজ্যে গমন উপলক্ষে ছাতকে যুবদল নেতাকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতক উপজেলা যুবদল নেতা সানোয়ার হোসাইন যুক্তরাজ্যে যাচ্ছেন। বুধবার সকালে সিলেট আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের মরহুম জবর আলীর ছেলে ও গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকার তরুন ব্যবসায়ী। যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষে তরুন এ সমাজসেবীকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে বিদায় সংবর্ধনা জানিয়োছেন। ৬ মার্চ দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট তকিপুর উত্তরপাড়া জামে মসজিদ শাখার পরিচালনা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে এ শাখার অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ৭ মার্চ গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে তাকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন, আনজুমানে আল ইসলাহ গোবিন্দগঞ্জ আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ। এর আগে স্থানীয় যুবদলের পক্ষ থেকে তাকে দেয়া হয় বিদায়ী সংবর্ধনা।
এদিকে, ৯ মার্চ রাতে ছাতক মিডিয়া সেন্টারের সাংবাদিক নেতৃবৃন্দরা যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষে সানোয়ার হোসাইনকে বিদায়ী স্মারক প্রদান করেন। বিদায়ী স্মারক প্রদান কালে উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ ও সদস্য মুশাহিদ আলী।
সময় স্বল্পতার কারণে বন্ধু-বান্ধব ও স্বজনদের সাথে দেখা করতে না পারায় তিনি আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করেছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।