দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর ঘিরে হাওর পাড়ের মানুষের মাঝে আনন্দের বন্যা।

bilatbanglanews.com
প্রকাশিত November 22, 2026
দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর ঘিরে হাওর পাড়ের মানুষের মাঝে আনন্দের বন্যা।

সুনামগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জ আসছেন। আগামী ১২ ডিসেম্বর এই সফর সূচী চূড়ান্ত করা হয়েছে। ২২ নভেম্বর বিকাল ৩ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে সুনামগঞ্জ জেলার চার জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। তারা হলেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, কয়ছর এম আহমদ, এডভোকেট নুরুল ইসলাম ও কামরুজ্জামান কামরুল। ঐদিন সুনামগঞ্জ ষ্টেডিয়ামে নতুন কুড়িঁ স্পোর্টস ও গ্রামীণ খেলা ধূলা উপভোগ করবেন। এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল সভার সত্যতা নিশ্চিত করে জানান প্রধানমন্ত্রী আমাদের হাওর অঞ্চলের খেলা ধূলা যেমন কুস্তি, কাবাডি, দাড়িয়াবান্ধা, মার্বেল, লাঠি খেলা সহ গ্রাম বাংলার ঐতিহ্য যে সব খেলা রয়েছে সেদিকেই প্রাধান্য দিয়েছেন।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন আমরা চার জন সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সভা করেছি এই আয়োজন সফল ও উৎসবমুখর করতে আমরা সকল সংসদ সদস্য গণ সর্বাত্মক চেষ্টা চালাব। পাশাপাশি আমরা সংসদ সদস্য গণ আমাদের নিজ নিজ আসনের সমস্যা ও সম্ভাবনার কথা ও তুলে ধরব।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কাজী নাসিম উদ্দিন লালা জানান আমরা মৌখিক ভাবে সংবাদ পেলে ও আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু পাইনি। তবে আমরা প্রস্তুত রয়েছি একটি সফল ও সুন্দর আয়োজনের জন্য। সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান জানান যুব ও ক্রীড়া সচিব জেলা প্রশাসক কে ফোনে জানিয়েছেন। এখনও কোন আনুষ্ঠানিক প্রোগ্রাম আসেনি। তবে নতুন কুড়িঁ স্পোর্টস ও গ্রামীণ খেলা ধূলা আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলায় সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও করবেন বলে জানতে পেরেছি।

এদিকে দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর ঘিরে হাওর পাড়ের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। প্রসঙ্গত: বিগত ২০০৪ সালে তারেক রহমান সুনামগঞ্জ সফর করেন সুনামগঞ্জ ১ আসনের প্রয়াত সংসদ সদস্য নজির হোসেন সহ তাহিরপুর, জামালগঞ্জ ,ধর্মপাশা ও সুনামগঞ্জ সদরে সভা করেন।

22 November 2026

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর ঘিরে হাওর পাড়ের মানুষের মাঝে আনন্দের বন্যা।

বিস্তারিত কমেন্টে