ছাতকে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, ১৪ লাখ টাকার পিকআপ জব্দ

bilatbanglanews.com
প্রকাশিত November 15, 2026
ছাতকে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, ১৪ লাখ টাকার পিকআপ জব্দ

ছাতক প্রতিনিধি:

ছাতকে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুকন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত ভোর রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এসআই দেবাশীষ শর্মার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার রুকন মিয়া দক্ষিণ খুরমা ইউনিয়নের হরিশ্বরণ গ্রামের আব্দুল জলিলের ছেলে। পুলিশ জানায়, তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। এ ছাড়া ১৪ লাখ টাকা মূল্যের একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন (পিপিএম) জানান, গ্রেফতার যুবক ও উদ্ধার করা আলামত থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

15 November 2026

ছাতকে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, ১৪ লাখ টাকার পিকআপ জব্দ

বিস্তারিত কমেন্টে