ফ্রান্সে ৩ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধ করার প্রস্তাব প্রত্যাহার

bilatbanglanews.com
প্রকাশিত November 22, 2026
ফ্রান্সে ৩ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধ করার প্রস্তাব প্রত্যাহার

বিবিএন ডেস্ক:

ফ্রান্সে প্রায় ৩ লাখ অনথিভুক্ত অভিবাসী শ্রমিককে বৈধভাবে বসবাসের অনুমতি দেওয়ার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। সংসদীয় আলোচনার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি সম্ভব না হওয়ায় সমাজতান্ত্রিক দল এটি প্রত্যাহার করে নেয়।

 

গত ২০ নভেম্বর ২০২৬ তারিখে ফ্রান্সের জাতীয় সংসদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) এ বিষয়টি নিশ্চিত করা হয়।

 

সমাজতান্ত্রিক দলের সংসদ সদস্য পল ক্রিস্টোফলে (Paul Christophle) প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল, ফ্রান্সে আগে থেকেই কর্মরত অনথিভুক্ত অভিবাসী শ্রমিকদের বৈধ হওয়ার প্রক্রিয়া সহজ করা।

 

প্রস্তাবটি পাস হলে গত দুই বছরের মধ্যে অন্তত ছয় মাস কাজ করেছেন—এমন অভিবাসীরা কাজের অনুমতিসহ এক বছরের রেসিডেন্স পারমিট পাওয়ার সুযোগ পেতেন। এ ক্ষেত্রে ফ্রান্সে অন্তত তিন বছর বসবাসের শর্ত থাকত না। পাশাপাশি শুধু শ্রমিক সংকট রয়েছে এমন পেশায় নিয়োজিত ব্যক্তিদের মধ্যেও সুবিধাটি সীমাবদ্ধ থাকত না।

 

প্রস্তাবটির আওতায় সম্ভাব্য প্রায় ৩ লাখ অনথিভুক্ত অভিবাসী শ্রমিক আসতে পারতেন।

 

তবে সংসদীয় অধিবেশনের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় প্রস্তাবটি নিয়ে আলোচনা ও ভোটাভুটি সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে সমাজতান্ত্রিক দল প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়।

 

বর্তমানে কী নিয়ম রয়েছে?

 

ফ্রান্সে অভিবাসীদের বৈধ হওয়ার প্রচলিত নিয়ম আপাতত অপরিবর্তিত থাকছে। শ্রমিক সংকট রয়েছে এমন পেশায় কাজের ভিত্তিতে বৈধ হওয়ার ক্ষেত্রে সাধারণত আবেদনকারীকে—

 

* টানা অন্তত তিন বছর ফ্রান্সে বসবাস করতে হয়।

 

* গত দুই বছরের মধ্যে অন্তত ১২ মাস যোগ্য পেশায় কাজ করতে হয়।

 

তবে এ বিশেষ ব্যবস্থার বর্তমান মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখে শেষ হওয়ার কথা। মেয়াদ বাড়ানো না হলে এরপর নিয়মে পরিবর্তন আসতে পারে।

 

সমাজতান্ত্রিক দল ভবিষ্যতে একই ধরনের নতুন প্রস্তাব আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো নতুন তারিখ ঘোষণা করা হয়নি।

 

উল্লেখ্য, অনথিভুক্ত অভিবাসীদের ছয় মাস কাজের ভিত্তিতে বৈধ হওয়ার প্রস্তাবটি আইনে পরিণত হয়নি। তাই এ সুবিধা পাওয়ার সুযোগ বর্তমানে নেই। আবেদনের আগে ফ্রান্সের সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা যাচাই করা জরুরি।

22 November 2026

ফ্রান্সে ৩ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধ করার প্রস্তাব প্রত্যাহার

বিস্তারিত কমেন্টে