দোয়ারাবাজারে নরসিংপুর মাদরাসার শিক্ষক ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগে বহিষ্কার

bilatbanglanews.com
প্রকাশিত November 19, 2026
দোয়ারাবাজারে নরসিংপুর মাদরাসার শিক্ষক ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগে বহিষ্কার

বিবিএন ডেস্ক:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক ছাত্রীকে সঙ্গে নিয়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমাম হাফিজ আব্দুল কাদির বাবুলকে বহিষ্কার করা হয়েছে।

 

অভিযুক্ত বাবুল উপজেলার নরসিংপুর গ্রামের হারিছ আলীর ছেলে এবং নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে এক শিক্ষার্থীর সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। পরে মাদরাসার সুপারসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাকে সেখান থেকে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নরসিংপুর গ্রামের মসজিদের সামনে এক সভায় গ্রামবাসী অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

মাদরাসার সুপার মাওলানা সাদিকুর রহমান জানান, ঘটনা জানাজানি হওয়ার পরপরই তাকে মসজিদ ও মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

 

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

19 November 2026

দোয়ারাবাজারে নরসিংপুর মাদরাসার শিক্ষক ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগে বহিষ্কার

বিস্তারিত কমেন্টে