• [english_date] , [bangla_date] , [hijri_date]

আশ্রয় কেন্দ্রের ১ হাজার মনুষকে দুপুরের খাবার দিলেন রাঙামাটির সাংসদ দীপঙ্কর তালুকদার

bilatbanglanews.com
প্রকাশিত August 8, 2023
আশ্রয় কেন্দ্রের ১ হাজার মনুষকে দুপুরের খাবার দিলেন রাঙামাটির সাংসদ দীপঙ্কর তালুকদার

|| রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটি জেলার টানা বর্ষণে পাহাড় ধ্বসের ঝুঁকিতে শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষের পাশে দাঁড়িয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি মঙ্গলবার দুপুরে শহরের ৭ টি আশ্রয় কেন্দ্রে ১হাজারের বেশি আশ্রিত লোকজনকে দুপুরের খাবার বিতরণ করেছেন।

রান্না করা খাবার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ- সভাপতি রফিকুল মাওলা, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়া, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি পৌর আওয়ামী লীগ সভাপতি হাজী মো: সোলায়মান বাদশা প্রমূখ।