বিবিএন ডেস্ক:
পূর্ব লন্ডনের নিউহ্যাম বারার ইস্ট হ্যামের গ্রোভেনর রোডে বাংলাদেশি বংশোদ্ভূত এক জিসিএসই পরীক্ষার্থী কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনায় কিশোরীর সৎবাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারের এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন বলে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে। তবে তাঁর গ্রেপ্তার কিংবা ঘটনার বিস্তারিত বিষয়ে মেট্রোপলিটন পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানিয়েছে, পরিবারটি আগে ইতালির রোমে বসবাস করত। পরে তারা পূর্ব লন্ডনে স্থায়ী হয়।
এদিকে কিশোরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পারিবারিক সহিংসতা প্রতিরোধী সংগঠন সিস্টার্স ফোরাম। একই সঙ্গে অনুমাননির্ভর প্রচারণা থেকে বিরত থেকে পুলিশকে নিরপেক্ষ তদন্তের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সূত্র: বাংলা ট্রিবিউন