• [english_date] , [bangla_date] , [hijri_date]

ভৈরবে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ৩ জনের

bilatbanglanews.com
প্রকাশিত August 26, 2022
ভৈরবে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ৩ জনের

বিবিএন ডেস্ক:  কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬) , সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২) ।

শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ভৈরব পাওয়ার হাউজ হরিজন পল্লীতে এই দুর্ঘটনাটি ঘটেছে ।

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে বারোটার দিকে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে সড়কের পাশে থেকে আবদুল্লা নামে এক যুবক সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভিতরে গরুর খামারে বসাচ্ছিলেন।  এ সময় খুঁটিটি বিদ্যুতের মেইন তারে লেগে গিয়ে ঘটনাস্থলে বিদ্যুৎস্পর্শ হয়ে তিনজনের প্রাণহানি হয়েছে।

এই ঘটনায় আহত হয়েছেন ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে গরুর খামার মালিক আব্দুল্লাহ মিয়া (৩৫) হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪), একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় ( ১৩)।

গরুর খামারের মালিক আবদুল্লা এবং হরিজন পল্লি থেকে তাদের ডেকে নিয়ে নিজ দায়িত্বে খুঁটি সরাতে গিয়েই ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, সরকারের পক্ষ থেকে নিহতের স্বজনদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এছাড়া এই ঘটনায় যদি কারো ত্রুটি বা দোষ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।