বন্যায় সুনামগঞ্জে কৃষি খাতে শত কোটি টাকার ক্ষতি

bilatbanglanews.com
প্রকাশিত July 4, 2022
বন্যায় সুনামগঞ্জে কৃষি খাতে শত কোটি টাকার ক্ষতি
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যার কারণে সুনামগঞ্জ জেলার কৃষি খাতেও মারাত্মক ক্ষতি হয়েছে। আউশ ও সব্জি খেতের ক্ষতি টাকার অংকে শত কোটি টাকা। এ ক্ষতি পোষাতে সরকার প্রণোদনা প্রদান করবে বলে জানান সংশ্লিষ্টরা।

সুনামগঞ্জ জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর অফিস জানায়, সুনামগঞ্জ জেলায় ২০২২- ২৩ মৌসুমে আউশ ধানের( রোপা)(ক্ষয়ক্ষতির নিমজ্জিত হওয়ার ) তালিকা নিম্ন রুপ- জেলার মোট দন্ডায়মান আউশ ধানের( রোপা)জমির পরিমাণ ১২৮১৩ হেক্টর। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত জমির পরিমাণ ১১৪০৩ হেক্টর। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৩৯৮৭ হেক্টর। আংশিক ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৭৪১৬ হেক্টর।  আংশিক ক্ষতির শতকরা হার ২৯%। মোট ক্ষতির পরিমাণ চালে ১২২৫০ মেট্রিকটন। ক্ষতির পরিমাণ টাকার অংকে ৪৯ কোটি  টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা ২৮৭৬৫  জন।
সুনামগঞ্জ জেলার ২০২২-২৩ মৌসুমে মোট দন্ডায়মান সব্জি ফসলের জমির পরিমাণ ২৮২০ হেক্টর।  অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত জমির পরিমাণ ২৪০০ হেক্টর। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৮৬৫  হেক্টর।  আংশিক ক্ষতির পরিমাণ ১৫৩১ হেক্টর।  আংশিক ক্ষতির শতকরা হার ১৮%। মোট ক্ষতির পরিমাণ ১৫৯৭৪ মেট্রিকটন।  ক্ষতির পরিমাণ টাকার অংকে ৭৯ কোটি ৮৭ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা ১৫১৭৯ জন।

04 July 2022

বন্যায় সুনামগঞ্জে কৃষি খাতে শত কোটি টাকার ক্ষতি

বিস্তারিত কমেন্টে