ছাতকে বিকল ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত শ্রমিকের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত July 2, 2021
ছাতকে বিকল ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত শ্রমিকের মৃত্যু

 

ছাতক ( সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে বিদ্যুতের ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে ফারুক মিয়া (৪০) নামের বিদ্যুৎ বিভাগের এক অস্থায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। ফারুক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের শুকুর আলীর ছেলে।

জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ছাতক অফিস থেকে অনুমতি নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর (বুড়াইরগাও) এলাকায় ওয়াপদা লাইনের একটি বিদ্যুৎ ট্রান্সফরমারে কাজ করতে যান ফারুক। তিনি বিদ্যুৎ বিভাগের অস্থায়ী শ্রমিক। সাথে ছিলেন আরেক শ্রমিক আবদুস সাত্তার। মির্জাপুর গ্রামের সিরাজ মিয়া ও মুক্তার আলীর মাধ্যমে তারা বিকল ট্রান্সফরমারে কাজ শেষ হতেই বিদ্যুৎ সংযোগ আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক মিয়া আহত হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই সে মারা যায়। বিদ্যুৎ অফিসের উপ সহকারি প্রকৌশলী আবু হোসেনের খামখেয়ালির কারণে এ দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। এ বিষয়ে
এলাকার দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী আবু হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

02 July 2021

ছাতকে বিকল ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত শ্রমিকের মৃত্যু

বিস্তারিত কমেন্টে