সুনামগঞ্জে ইএএলজি প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত January 20, 2021
সুনামগঞ্জে ইএএলজি প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: ২০ জানুয়ারি সকাল ১০  টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ইএএলজি প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালাচনা সভা এ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, সুনানগঞ্জ  মোহাম্মদ শরীফুল ইসলাম-এঁর সভাপতিত্বে বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মো: জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। ইএএলজি জেলা ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন  করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান, তাহিরপুর; জেবুন নাহার শাম্মী, উপজেলা নির্বাহী অফিসার, দক্ষিণ সুনামগঞ্জ; স্থানীয় সরকার শাখার সহকারি কমিশনার এস. এম. রেজাউল করিম; প্রভাষক নূর হোসেন, ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সুনামগঞ্জ; দোলন রানী তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দক্ষিণ সুনামগঞ্জ; খালেদা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা পরিষদ; স্থানীয় সরকার শাখার এলজিসি, এলজিএসপি-৩, লজিক প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটরবৃন্দ; ইএএলজি প্রকল্পভুক্ত ৩০ ইউনিয়নের চেয়ারম্যান ও সচিববৃন্দ; ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

পর্যালোচনা সভায় বার্ষিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন ইএএলজি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলাম।

20 January 2021

সুনামগঞ্জে ইএএলজি প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে