• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত October 11, 2020
সুনামগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ  জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ অক্টোবর, ২০২০ তারিখ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ও ভার্চুয়াল মাধ্যমে সকাল ১০:০০ টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব এম.এ. মান্নান, এমপি মহোদয়। সভায় বিশেষ অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক; সুনামগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা; বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। এসময় সভা কক্ষে উপস্থিত ছিলেন ২৮ বিজিবি এর অধিনায়ক লে. কর্ণেল জনাব মো: মাকসুদুল আলম; পুলিশ সুপার জনাব মো: মিজানুর রহমান বিপিএম; সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিন; সুনামগঞ্জ পৌরসভার মেয়র জনাব নাদের বখত; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সুহেল মাহমুদ; উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ; উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।