নিজস্ব প্রতিবেদকঃ কুমারদানী শাহজালাল লতিফিয়া ইবতেদায়ী মাদরাসায় আজ পহেলা জানুয়ারী জাতীয় বই বিতরনী অনুষ্ঠান অদ্য সকাল ১১ ঘটিকায় মাদরাসা কনফারেন্স হলে ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ আব্দুল হেকিম সাহেবের সভাপতিত্বে মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ আল-আমীন’র পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব এডভোকেট সুফি আলম সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড এর মেম্বার জনাব মোঃ আলী হোসেন।
আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নুর উল্লাহ, মোঃ আইনুল্লাহ, মোঃ মখদ্দুছ আলী, মোঃ তোফাজ্জল হোসেন, রব্বুল মিয়া, জয়নাল আবেদিন, মানিক মিয়া, জাহিদুল ইসলাম, হাফিজ আব্দুল আউয়াল, আব্দুস সত্তার, ফারুক মিয়া প্রমুখ।
পরে অতিথিবৃন্দের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
