• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকে ৩০ মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের মতবিনিময়

bilatbanglanews.com
প্রকাশিত October 6, 2026
ছাতকে ৩০ মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের মতবিনিময়

ছাতক প্রতিনিধি:

ছাতকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন।

 

সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপজেলার ৩০টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তব্য দেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মির্জ কে ই তুহিন, উপসহকারী প্রকৌশলী (পিডিবি) মো. জহিরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও ফারুক আহমদ, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিদাস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনি শংকর ভৌমিক, আহ্বায়ক রবীন্দ্র কুমার দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক দুলন তরফদারসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

 

এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, মেডিকেল অফিসার ডা. তৌফিক শাওন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা দিলীপ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

এ বছর ছাতক উপজেলায় মোট ৩০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ছাতক পৌরসভায় ১২টি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৮টি মণ্ডপ রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন বলেন, “ছাতকের ৩০টি মণ্ডপে যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”