• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকের বেতুরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষ, সালিশকারীসহ আহত অর্ধশতাধিক

bilatbanglanews.com
প্রকাশিত October 19, 2026
ছাতকের বেতুরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষ, সালিশকারীসহ আহত অর্ধশতাধিক

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামে জমিজমা ও পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সালিশকারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

 

গতকাল রোববার (১৮ অক্টোবর) প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করেন। এতে সাবেক চেয়ারম্যান ও সালিশকারী আফজাল আবেদিন আবুল, লুকমান হোসেনসহ কয়েকজন সালিশকারী আহত হন। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

 

সংঘর্ষের খবর পেয়ে থানা-পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। আশাদ আলী ও আব্দুর রহিমের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।