ছাতক প্রতিনিধি:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে আগামীকাল ১৯ অক্টোবর সৌদি আরব যাচ্ছেন সুনামগঞ্জের ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু। এ উপলক্ষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সৌদি আরব সফরকালে তিনি যেন সুস্থ ও নিরাপদে পৌঁছে পবিত্র ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এবং মহান আল্লাহ তাআলা তাঁর ইবাদত কবুল করেন, সে জন্য পরিবার, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন।
পাশাপাশি ওমরা পালন শেষে তিনি যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন, সে জন্যও সবার দোয়া চেয়েছেন।
তাঁর এই পবিত্র সফর সফল, নিরাপদ ও বরকতময় হোক—এমন প্রত্যাশা করেছেন তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।