• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ

bilatbanglanews.com
প্রকাশিত October 17, 2026
ছাতকে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ

ছাতক প্রতিনিধি:

ছাতক উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজখবর নিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীপূজার দিনে শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় একজন করে পুলিশ সদস্যের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছেন।

 

এ সময় নেতৃবৃন্দ দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা মাতৃসংঘ পূজামণ্ডপ, জাতুয়া শ্রী শ্রী অন্নপূর্ণা যুব সংঘ ও নবীন সংঘ উন্নয়ন সংস্থা এবং জাউয়া ইউনিয়নের কৈতক শ্রী শ্রী গোপাল জিউর আখড়া ও খিদ্রাকাপন মহাবীর সর্বজনীন সংঘ পূজামণ্ডপ পরিদর্শন করেন।