• [english_date] , [bangla_date] , [hijri_date]

দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত May 14, 2022
দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ওবায়েদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া শিমুলতলা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

জানা যায় শনিবার দুপুরে নিজ ঘরের ছাদের উপরে যত্রতত্র ফেলে রাখা রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী যথাস্থানে সারিবদ্ধ করছিলেন ওবোয়েদ মিয়া। এ সময় হঠাৎ অসাবধানতাবশত বাড়ির উপর দিয়ে বিদ্যুতের তারে রড লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষনিক স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।