• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস উদযাপন।

bilatbanglanews.com
প্রকাশিত August 28, 2026
সুনামগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস উদযাপন।

সুনামগঞ্জ প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে সুনামগঞ্জে “আমারে দেবো না ভুলিতে” শীর্ষক এক আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন সুনামগঞ্জের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

​শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।

 

​জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী (পাবেল) এর সভাপতিত্বে এবং শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সৌরভ অধিকারী অয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন স্থানীয় শিক্ষাবিদ, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

​আলোচনা সভায় অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারী কলেজের সহযোগী অধ্যাপক, (বাংলা বিভাগ) জাকির হোসেন, সাবেক্ অধ্যক্ষ, ​শেরগুল আহমেদ, কবি ও লেখক সুখেন্দুসেন, স্পেশালপিপি এডভোকেট, আনিসুজ্জামান শামীম,, ​ছ প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ছানা গোপাল সরকার।

 

 

​আলোচকরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, এবং সাম্য ও মানবতার দর্শন নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অসাম্য ও শোষণের বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সঙ্গীত আজও বাঙালি জাতিকে যেকোনো সংকটে অন্যায়-অবিচারের বিরুদ্ধে অনুপ্রেরণা জোগায়। কবির ৫০তম প্রয়াণ দিবসে তাঁর চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

 

​আলোচনা পর্ব শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় কবির রচিত কবিতা আবৃত্তি ও কালজয়ী নজরুল সঙ্গীত পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে বিশেষ আবহের সৃষ্টি করে। অনুষ্ঠানে শহরের বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।