• [english_date] , [bangla_date] , [hijri_date]

ইজারাবিহীন ধোপাজান নদীর বালু লুট ঠেকাতে অবশেষে সিসি ক্যামেরা স্থাপন।

bilatbanglanews.com
প্রকাশিত August 31, 2026
ইজারাবিহীন ধোপাজান নদীর বালু লুট ঠেকাতে অবশেষে সিসি ক্যামেরা স্থাপন।

সুনামগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার অন্তর্গত ধোপাজান নদীর বালু-পাথর লুটপাঠ করা হচ্ছে। পুলিশের অভিযানে কিছু ধর পাকড় হলেও বালু লুটপাঠ থামেনি। এ নিয়ে প্রায়ই সভা সমাবেশ হয় এবং পত্র পত্রিকায় ফলাও করে সংবাদ প্রচার হয়। বিশেষ করে রাতের আঁধারে একটি শক্তি শালী সিন্ডিকেট পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ কার্যক্রম করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন কিছু মুষ্টিমেয় মানুষ। সুনামগঞ্জ সদর মডেল থানার পক্ষ থেকে বিভিন্ন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর পর বালু ভর্তি বলগেট, পঙ্গপাল নৌকা ধরা হয় কিন্ত মূলহোতারা বরাবরই থাকে অধরা। যারা ধরা পড়ে এরা বেশিরভাগ নৌকার মাঝি ও শ্রমিক। এ নিয়ে প্রশাসন ও বিশেষ করে পুলিশ খুবই প্রশ্নের সম্মুখীন। তাই এবার অবৈধ বালু-পাথর লুটপাঠ ঠেকাতে অবশেষে ধোপাজান নদীর পাশে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানার পক্ষ থেকে। এর আগে ২০২৪ সালের ১৮ অক্টোবর সুরমা নদী ও ধোপাজান নদীর প্রবেশ মূখ ঝালোখালিতে জেলা ও সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাশেঁর বেড়া দেয়া হয়েছিল বালু লুটপাট ঠেকাতে। এর আবার পুলিশের পক্ষ থেকে এই দুই নদীর প্রবেশ মুখে বড় একটি বলগেট আড়াআড়ি করে রাখা হয়েছিল। সর্বশেষ সিসি ক্যামেরার কর্মকান্ড শুরু হলো। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান দীর্ঘদিন ধরেই এই ধোপাজান নদীর বালু-পাথর লুটপাঠ ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ। তাই স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন থানায় বসেই ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। তিনি আরও জানান ধোপাজান নদীর ডলুরা এলাকায় এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। খুবই পাওয়ার ফুল ক্যামেরা আশা করি সুফল আসবে।