• [english_date] , [bangla_date] , [hijri_date]

পর্যটন স্পট নিলাদ্রীতে তাহিরপুর বিএনপির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু।

bilatbanglanews.com
প্রকাশিত August 28, 2026
পর্যটন স্পট নিলাদ্রীতে তাহিরপুর বিএনপির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু।

সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে তাহিরপুর উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকেই তাহিরপুর উপজেলা বিএনপির আয়োজনে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পর্যটন স্পট নিলাদ্রী সিরাজ লেক, টেকেরঘাট সহ আশপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ঐ এলাকার ময়লা আবর্জনা, প্লাস্টিকের প্লেট,পানির বোতল কুড়িয়ে বস্তায় ভরে নির্দিষ্ট স্হানে ফেলেন। এলাকার মানুষ কে সচেতন থাকার পরামর্শ দেন। দোকান গুলোকে এবং হাউসবোট গুলোকে নিজ নিজ ডাস্টবিনে ময়লা আবর্জনা ও নানা ধরনের বর্জ্য ফেলার অনুরোধ করেন। এ ব্যাপারে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন আমাদের তাহিরপুর উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে প্রতিদিনই দেশ বিদেশের হাজার হাজার পর্যটক আসেন। কিন্ত চতুর্দিকে এমন নোংরা পরিবেশ থাকায় তাহিরপুর সম্পর্কে পর্যটকদের নেতিবাচক ধারনা জন্ম নেবে তাই সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ও প্রধানমন্ত্রী নির্দেশে আমাদের এই আয়োজন। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

 

এসময় আরও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বাদল মিয়া,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,ইউপি চেয়ারম্যান আলী হায়দার,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম নাসের উজ্জ্বল,তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল বিকরিয়া,বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল সিকদার,উপজেলা ছাত্রদল সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না,উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান,উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদল যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সংগ্রাম,উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাদাঘাট ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুবেল,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল মামুন,শ্রীপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলফাতনূর,