• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর আয়োজনে শাহ আব্দুল করিমের স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

bilatbanglanews.com
প্রকাশিত September 13, 2026
সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর আয়োজনে শাহ আব্দুল করিমের স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর আয়োজনে বাউল সম্রাট ও একুশে পদক প্রাপ্ত শাহ আব্দুল করিমের ১৭ তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর সন্ধা ৬ টায় সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে বাউল সাধক শাহ আব্দুল করিমের উপর আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রাক্তন অধ্যক্ষ শেরগুল আহমদ, লেখক গবেষক সুভাষ উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক খলিল রহমান বাউল তছকির আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বাউল তছকির আলী, জুবায়ের বখত সেবুল, আছদ আলী,তুতি মিয়া,শফিক মিয়া,বিভাষ দাস,আব্দুল আলীম, সুলেমান মিয়া, হানিফ মিয়া,সাজিদ মিয়া ,ছালাম ভান্ডারী, বিল্লাল হামিদ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বাউল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ।