• [english_date] , [bangla_date] , [hijri_date]

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সাক্ষাৎ

bilatbanglanews.com
প্রকাশিত September 13, 2026
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী।

 

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি অংশ নেন।

 

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে গুরুত্বপূর্ণ এ আয়োজনে উপস্থিত থাকতে পেরে নিজেকে আনন্দিত ও গর্বিত বলে জানান মিজানুর রহমান চৌধুরী।

 

সভায় মহামান্য রাষ্ট্রপতি গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মূল্যবান দিকনির্দেশনা দায়িত্ব পালনে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে জানান মিজানুর রহমান চৌধুরী।

 

মূল্যবান সময় প্রদান করায় মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী।