সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্টিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, আওয়ামীলীগ নেতা মো. জহিরুল হক তালুকদার, আসাদ আল আজাদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুছবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা মহিলালীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, হাওর বাচাও আন্দোলনের সভাপতি শাহানা আল আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুকবুল হোসেন আফিন্দ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, সঠিক সময়ে ধান কাটতে হবে। কৃষকের পাশে থেকে বাঁধ গুলোর প্রতি নজর রাখতে হবে। এমপি রতন আরও বলেন, আওয়ামীলীগ সংগঠন একটি শক্তিশালী সংগঠন, তাই সংগঠনের জন্য তৃণমুলকে মুল্যায়ন করতে হবে, আওয়ামীলীগের প্রতিটি কর্মীকে যতাযত ভাবে কাজ করতে হবে। আগামী মে মাসে উপজেলা সম্মেলন অনুষ্টিত হইবে এতে সকল নেতা কর্মী অংশ গ্রহণ করার জন্য তিনি আহবান করেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।