• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেট-ছাতক ট্রেন অবিলম্বে চালু করার দা‌বি ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের

bilatbanglanews.com
প্রকাশিত August 22, 2021
সিলেট-ছাতক ট্রেন অবিলম্বে চালু করার দা‌বি ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের

 

ছাতক প্রতি‌নি‌ধি:সি‌লেট থে‌কে ছাতক পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার রেলপথ ১৯৫৬ সালে স্থা‌পিত হয়। দীর্ঘদিন ধরেই সি‌লেট ও ছাতক এ রেলপথে ট্রেন চলাচল করে যাত্রী সাধারণের সেবায় একনিষ্ঠ আছে। ছাতক, – আফজলাবাদ, খাজাঞ্চি -সৎপুর ট্রেন যাত্রা বিরতী করে চলাচল করে আসছে ছাতক পর্যন্ত । সিলেট শহরে এ ৪ টি ষ্টেশন থেকে হাজার হাজার যাত্রী সাধারণ যাতায়াত করে আসছে প্রতিনিয়ত।
কিন্তু ১৯৮৫ সাল থেকে কোন না কোন ভাবে এই রেলপথের মন্দাভাব দেখা দেয়। তারপরেও যাত্রী সাধারণ যাতায়াত ও ভ্রমণের সহজ ও আরামদায়ক বাহন হিসেবে এ ট্রেনকে বেঁচে নেন।
কিন্তু বাধ সাধে (কোভিড ১৯) করোনা ভাইরাস। মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রায় দেড় বছর ধরেই বন্ধ আছে সিলেট ছাতক রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল।
সারাদেশে ট্রেন চলাচল শুরু হলেও রহস‌্যজনক কারনে কেন চালু হচ্ছেনা সিলেট থেকে ছাতক গামী ট্রেন।

কবে কখন এ রেলপথে ট্রেন চলাচল চালু হবে এ নিয়ে মানুষের মধ্যে আজ একটা অস্থির ভাব বা সংশয় বিরাজ করছে। আদৌ চালু হবে নাকি চলাচল চিরতরে বন্ধ হয়ে যাবে কেউ এসব জানেন না। রেলপথ নির্মিত হওয়ার পর থেকে এই অঞ্চলের লোকজনের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সিলেট ছাতক ট্রেন যোগাযোগ। কিন্ত করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত বছর এ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে আজ অবধি আবার চালু হবার কোন লক্ষ‌্য দেখা যাচ্ছেনা।.

রেললাইন ও রেলওয়ে ষ্টেশন ও তার আশেপাশের অবস্থা যেন ঝোপঝাড়ে ভূত বাসের অবস্থায় পরিণত হচ্ছে। ষ্টেশন মাষ্টার ও কর্মকর্তা বিহীন রুম তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে মাসের পর মাস। এ যেন মরার উপর খাঁড়ার গা। বিভিন্ন সময়ে লকডাউন শিথিল হওয়ার পর সারাদেশে ট্রেন চলাচল শুরু হলেও কোন কারণে সিলেট ছাতক রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যাত্রী সাধারণ ও এলাকার সচেতন মহলের ভাবনা শেষ নেই। বন্ধ থাকাটা কর্তৃপক্ষের গাফিলতি না অন্য কোন কারণ। ট্রেন চলাচল বন্ধ থাকায় ছাতক, আফজলাবাদ, সৎপুর খাজাঞ্চী সহ এ অঞ্চলের লোকজন যাতায়াতে নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। যাত্রী সাধারণ এই ভোগান্তি থেকে রেহাই চায় ছাতকবাসী। একজন যাত্রী সড়ক পথে ছাতক থেকে সিলেট যেতে হলে গাড়ি ভাড়া গুনতে হয় ১০০ থেকে ১২০ টাকা। আর ট্রেনে যেতে লাগে ১০-১৫ টাকা। এই ভাড়ার প্রার্থক্যে মানুষ হিমশিম খেতে হচ্ছে।

এ জন্য স্বল্প ভাড়া আর আরামদায়ক ভ্রমণ হিসেবে সাধারণ যাত্রীদের ট্রেনই ভরসা ছিল। অ‌বিল‌ম্বে ছাতকসহ ৪ রেল ষ্টেশন চালু করার জোর দা‌বি ক‌রেছেন ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জান, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সদস্য নাজমুল ইসলাম, মোশাহিদ আলী, মাহমুদ আলম, আরিফুর রহমান মানিক, হেলাল আহমদসহ নেতৃবৃন্দরা ।
এমতাবস্থায় বাংলাদেশ রেলওয়ের কাছে জোর দাবী দ্রুত সিলেট থেকে ছাতক গামী ট্রেন চালু করে এ অঞ্চলের লা‌খো লা‌খো ভুক্তভোগী যাত্রী সাধারণের দূর্দশা লাগবের দা‌বি ক‌রেন