• [english_date] , [bangla_date] , [hijri_date]

করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা ও বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন ও সেনা বাহিনী

bilatbanglanews.com
প্রকাশিত July 25, 2021
করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা ও বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন ও সেনা বাহিনী

 

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: রবিবার ২৫ জুলাই  সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলায় করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মেজর জেনারেল আবুল হাসনাত মোঃ খাইরুল বাশার; সাথে ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেসবাহ উদ্দীন আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ এর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামান; জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার  পদ্মাসন সিংহ সহ সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং অন্যান্যরা। এসময় চলমান লকডাউনে ঘরের বাহির না হওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অতি প্রয়োজনে ঘরের বাহির হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।