• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জে ডিবির অভিযানে ২৪ বোতল মদসহ ১জন গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত October 10, 2024
সুনামগঞ্জে ডিবির অভিযানে ২৪ বোতল মদসহ ১জন গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই এস. এম. ওয়াসিমুল ইসলাম, এএসআই মো: নুরুন্নবী মোড়ল ও এএসআই নজরুল ইসলাম অভিযান পরিচালনা করে ২৪ বোতল মদসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হলেন বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও গ্রামের মোঃ মানিক মিয়া (১৯)। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর ।.) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন আব্দুজ জহুর সেতুর টোল বক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির নিকট থেকে ২৪ বোতল Officer’s Choice নামক মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।