• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ফুচকা কাভার্ডভ্যান সহ দুই জন আটক।

bilatbanglanews.com
প্রকাশিত August 28, 2026
সুনামগঞ্জে বিপুল পরিমাণ ফুচকা কাভার্ডভ্যান সহ দুই জন আটক।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা ও পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দসহ ২ জন আটক।

শুক্রবার (২৮ আগস্ট .) ভোর সাড়ে ৭টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে জেলা গোয়েন্দা শাখা ও বিশ্বম্ভরপুর থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এসআই (নিঃ) মোঃ মাহমুদুল হাসান, এএসআই খাদেমুল ইসলাম, কনস্টেবল ফরিদ মিয়া, কনস্টেবল দীপক মুন্ডা ও কনস্টেবল মোশারফ হোসেনসহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযানকালে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা ভারতীয় ফুচকা পরিবহনের সময় আরিফ শেখ (৩৪), সাং-বেতুয়া বাড়ী সড়ক, পশ্চিম গোয়ালচামাত, ডাক-শ্রীঅঙ্গন এবং জিহাদ ফাকির (৩৪), সাং-সুফী আঃ বাড়ী সড়ক, উভয় থানা-ফরিদপুর সদর, জেলা-ফরিদপুর—দ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় আনুমানিক ৩৫ কেজি করে ফুচকা ছিল। এছাড়া চোরাচালানকৃত পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের প্রযোজ্য ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।