• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জে হাওরে মাছ ধরার সময় নৌকা ডুবিতে জেলে নিহত,আহত ১

bilatbanglanews.com
প্রকাশিত August 8, 2022
সুনামগঞ্জে হাওরে মাছ ধরার সময় নৌকা ডুবিতে জেলে নিহত,আহত ১

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের নৌকা ডুবিতে নিহত শরীফ উদ্দিন নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার ভোরে জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের মাহমুদপুর কুড়ালিয়া গ্রামের  পাশে কুড়ালিয়ার হাওরে শরীফ উদ্দিন ও লোকমান নামের দুই জেলে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে হাওরের উত্তাল ঢেউ ও প্রচন্ড ঝড়োবাতাসে তাদের নৌকাটি ডুবে যায়।  এসময় লোকমান সাতার কেটে তীরে ওঠতে পারলেও শরীফ উদ্দিন পানিতে ডুবে মারা যান।  মারা যাওয়ার ৭/৮ ঘন্টা পরে শরীফ উদ্দিনের মরদেহ পানিতে ভেসে ওঠলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। লোকমান কে আহত অবস্থায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  জামালগঞ্জ থানার এস আই মাসুদ পারভেজ জানান, হাওরে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শরীফ উদ্দিন মারা যান ও লোকমান নামের একজেলে আহত হন। শরীফ উদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।