• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকে সুরমা নদী থেকে অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার

bilatbanglanews.com
প্রকাশিত September 18, 2021
ছাতকে সুরমা নদী থেকে অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার

বিবিএন ডেস্ক: ছাতকের সুরমা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের বাউসা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় ওই যুবকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই যুবকের পরনে একটি শার্ট ও সর্ট প্যান্ট ছিলো।

দুপুরে স্থানীয় লোকজন নদীতে যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। কেউ যুবকের লাশ সনাক্ত করতে পারেননি।

থানার উপ-পরিদর্শক মোহম্মদ আলী জানান,প্রায় ৩৪/৩৫ বয়সী যুবকের লাশটি কয়েক দিন আগের বলে ধারনা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা করা হয়েছে।