• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকে ব্যবসায়ী কমিটির উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও সংবর্ধনা

bilatbanglanews.com
প্রকাশিত May 21, 2021
ছাতকে ব্যবসায়ী কমিটির উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও সংবর্ধনা

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে ব্যবসায়ী কমিটির উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মে) রাত ৮টায় উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন রিলেশন শপিং সেন্টার এন্ড টাওয়ারে ব্যবসায়ী কমিটির উদ্যোগে এ ঈদ পূনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী আইন উদ্দিনের সভাপতিত্বে ও ব্যবসায়ী কমিটির উপদেষ্ঠা শানুর উদ্দিন এবং সাধারণ সম্পাদক কয়েছ উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাওয়ারের ডা্চ বাংলা ব্যাংকের ম্যানেজার আফাজ উদ্দিন। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রিলেশন শপিং সেন্টার এন্ড টাওয়ারের স্বত্তাধিকারী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, আসন্ন ছৈলা আফজলাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবী ও শিক্ষানুরাগী নানু মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যবসায়ী কমিটির উপদেষ্ঠা মাওলানা রমিজ উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ ও সদস্য মোশাহিদ আলী, ব্যবসায়ী কমিটির সভাপতি রেদওয়ান উদ্দিন সুমন, উপদেষ্ঠা জুনেদ আহমদ, মর্তুজ আলী মুন্না, সদস্য আবদুল মুমিন, এইচ এম আবদুল বাছিত, সদস্য মধু মিয়া, মিজানুর রহমান, বানু দেব, মোহাম্মদ আলী, আবু সাঈদ, শাহেদ আহমদ, তারেক আহমদ, ইব্রাহিম আলী, নাজমুল ইসলাম, জিয়াউর রহমান, সালাহ উদ্দিন, বাকি বিল্লাহ, নাজিম উদ্দিন, পাপ্পু মিয়া, হেলাল উদ্দিন, খোকন মিয়া প্রমুখ। শুরুতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।