• [english_date] , [bangla_date] , [hijri_date]

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার পেলেন সুনামগঞ্জ পৌরসভার সাড়ে চার হাজার পরিবার

bilatbanglanews.com
প্রকাশিত May 5, 2021
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার পেলেন সুনামগঞ্জ পৌরসভার সাড়ে চার হাজার পরিবার

 

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: করোনার মহামারিতে মানবিক বিপর্যয়ে   সুনামগঞ্জ পৌরসভার  সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার কার্যালয়ে এই টাকা বিতরণ করা হয়।

এসময় জনপ্রতি ৪৫০ টাকা প্রধান করেন পৌর মেয়র নাদের বখত।  নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী  মীর মোশাররফ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি  লতিফুর রহমান রাজু,  কাউন্সিলর জাহানারা বেগম প্রমুখ।