• [english_date] , [bangla_date] , [hijri_date]

৭ মাস ধরে অন্যের স্ত্রীর সঙ্গে বসবাস, হাতেনাতে ধরা ইমাম

bilatbanglanews.com
প্রকাশিত October 8, 2026
৭ মাস ধরে অন্যের স্ত্রীর সঙ্গে বসবাস, হাতেনাতে ধরা ইমাম

বিবিএন ডেস্ক:

বরিশালের বাকেরগঞ্জে অন্যের স্ত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই প্রায় সাত মাস বসবাসের অভিযোগ উঠেছে এক মসজিদের ইমামের বিরুদ্ধে। স্থানীয় লোকজন ও প্রথম স্ত্রীর স্বজনরা ওই ইমাম ও নারীকে হাতেনাতে আটক করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে মুচলেকা নিয়ে দুজনকেই নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

 

অভিযুক্ত আব্দুল্লাহ তুহিন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আব্দুল কাশেমের ছেলে। তিনি বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের বাংলাবাজার জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

বুধবার (৭ অক্টোবর) দাড়িয়াল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে তুহিনের সঙ্গে পাশের গ্রামের এক নারীর বিয়ে হয়। পরবর্তীতে পটুয়াখালীর মজিদপুর গ্রামের একটি মসজিদে ইমামতি করার সময় পাশের বাড়ির এক বিবাহিত নারীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ।

 

ওই নারী স্বামী-সংসার ছেড়ে তুহিনের সঙ্গে চলে আসেন বলে জানা গেছে। প্রায় সাত মাস আগে তারা বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নে এসে বসবাস শুরু করেন। এরপর তুহিন বাংলাবাজার জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব নেওয়ার পর মসজিদের পাশের একটি বাসা ভাড়া নিয়ে ওই নারীকে সঙ্গে নিয়ে বসবাস করছিলেন বলে স্থানীয়দের দাবি।

 

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও তুহিনের প্রথম স্ত্রীর স্বজনরা তাদের আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে।

 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। কারও কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে দুজনকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।