• [english_date] , [bangla_date] , [hijri_date]

প্রধানমন্ত্রীর হাত থেকে গুনী শিক্ষক সম্মাননা পেলেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার ড. মোহা. আহমাদুল্লাহ

bilatbanglanews.com
প্রকাশিত October 6, 2026
প্রধানমন্ত্রীর হাত থেকে গুনী শিক্ষক সম্মাননা পেলেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার ড. মোহা. আহমাদুল্লাহ

ছাতক প্রতিনিধি:

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয়ভাবে আয়োজিত গুণী শিক্ষক সম্মাননা পেয়েছেন সুনামগঞ্জের ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক ড. মোহা. আহমাদুল্লাহ।

 

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের গুণী শিক্ষকদের এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের তালিকায় ৬৮ নম্বরে রয়েছেন ড. মোহা. আহমাদুল্লাহ। প্রকাশিত তালিকায় তাকে ছাতক জ্বালালিয়া কামিল মাদ্রাসার প্রভাষক (আরবি) হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

 

দেশের বিভিন্ন পর্যায়ের মোট ১০১ জন গুণী শিক্ষককে এবারের জাতীয় সম্মাননার জন্য নির্বাচন করা হয়। এর মধ্যে আলিম-ফাজিল-কামিল মাদ্রাসা পর্যায়েও পাঁচজন শিক্ষক স্থান পেয়েছেন।

 

ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ড. মোহা. আহমাদুল্লাহর এ অর্জনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ছাতকের শিক্ষানুরাগী মহলে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

 

তাঁর এ সম্মাননা শিক্ষকতা জীবনে আরও অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ড. মোহা. আহমাদুল্লাহর প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।