• [english_date] , [bangla_date] , [hijri_date]

কলিম উদ্দিন মিলন এমপি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ২ অক্টোবর ২০২৬

bilatbanglanews.com
প্রকাশিত September 28, 2026
কলিম উদ্দিন মিলন এমপি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ২ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন আগামী শুক্রবার ২ অক্টোবর যুক্তরাজ্য সফরে আসছেন। দুপুর ৩ টায় লন্ডন হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

জানা গেছে ছোট ভাই গিয়াস উদ্দিন সোহেল এর গুরুতর অসুস্থতার খবর শুনে তাকে দেখার জন্য আসছেন।

 

যুক্তরাজ্যের অবস্থানরত সকলের কাছে ছোট ভাইয়ের রোগমুক্তির জন‍্য দোয়া চেয়েছেন এমপি মহোদয়।

 

এদিকে যুক্তরাজ্য অবস্থানরত ছাতক দোয়ারবাজার বাসী ঐদিন হিথ্রো বিমানবন্দরে কলিম উদ্দিন মিলনকে স্বাগত জানাবে বলে কয়েকজন বিএনপি নেতা জানিয়েছেন।

 

কলিম উদ্দিন মিলন এমপি জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক।