বিবিএন ডেস্ক:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট মাইনুল ইসলামের একমাত্র কন্যা,মাইশা ইসলাম সায়মা এ-লেভেল পরীক্ষায় আইন বিষয়ে বিশ্বসেরা নম্বর অর্জন করে ‘ওয়ার্ল্ড টপার’ (World Topper) হওয়ার বিরল গৌরব অর্জন করেছে। Her Institute proudly announced that
Maisha Islam Saima has achieved the World Highest mark in the May 2026 A’ Level Law examination under Pearson Edexcel board.
ঢাকা Vertical Horizon Education এর ছাত্রী সায়মা ২০২৬ সালের মে মাসে অনুষ্ঠিত পিয়ারসন এডেক্সেল (Pearson Edexcel) বোর্ডের IAL Law পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫৩ নম্বর পেয়ে বিশ্বসেরার স্বীকৃতি অর্জন করেছে। বিশ্বজুড়ে একই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে আইন বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জনের অনন্য কৃতিত্ব এখন তার ঝুলিতে।
মাইশা ইসলাম সায়েমা ছাতক পৌরসভার নোয়ারাই গ্রামের অধিবাসি বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি মরহুম সুনু মিয়া চিশতীর নাতনি। সায়মার এই অসামান্য অর্জনে আমরা আনন্দিত, তার পরিবার গর্বিত, আর আমাদের প্রিয় ছাতকবাসী আজ গর্বে উদ্ভাসিত। তার এই সাফল্য নিছক একটি পরীক্ষার ফল নয়; এটি সুদৃঢ় লক্ষ্য, গভীর একাগ্রতা, নিরবচ্ছিন্ন সাধনা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই গৌরবোজ্জ্বল অর্জনের জন্য প্রিয় সায়মাকে জানাই আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা। একই সঙ্গে তার গর্বিত মা-বাবার প্রতি জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য, সায়মার বড় ভাই মেধাবি ছাত্র সামি বর্তমানে লন্ডনে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে। ভাই-বোনের এই শিক্ষাযাত্রা ও মেধার দীপ্তি আমাদের পরিবারকে যেমন আলোকিত করছে, তেমনি ছাতকের জন্যও বয়ে আনছে গৌরবের বার্তা।
আমাদের প্রত্যাশা, সায়মা ও সামি জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের ভবিষ্যৎ নির্মাণ করবে। একদিন জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও সুনাম আরও সমুজ্জ্বল করবে।
সায়মা ও সামির আগামীর পথচলা আরও আলোকিত, সমৃদ্ধ ও কল্যাণময় হোক।
সবার কাছে তাদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি। অভিনন্দন প্রিয় সায়মা।
তুমি ছাতকের গর্ব, আমাদের আনন্দ, আগামীর এক উজ্জ্বল সম্ভাবনা।