গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপির গোপন সভা সন্ত্রাসবিরোধী আইনে চারজন গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত November 13, 2026
গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপির গোপন সভা সন্ত্রাসবিরোধী আইনে চারজন গ্রেফতার

বিবিএন ডেস্ক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চারজনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) ভোরে ও সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়,গত ৮ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের মহেষখেড় এলাকায় রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের পেছনে একটি খালি জায়গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কতিপয় নেতাকর্মীর গোপন বৈঠকের ঘটনা ঘটে।

 

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) নাঈমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি ফরহাদ আহমদ (১৯) ও ৪ নম্বর আসামি ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

 

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর আনুমানিক ৪ টা ৫০ মিনিটে নিজ নিজ বাড়ি থেকে মামলার এজাহারনামীয় আসামি ফারুক আহমদ (৫৯) ও আলী হোসেন (৩৪) কে গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় ১১ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নং-১১ / ৩৫০ দায়ের করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় রুজু করা হয়।

 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের মহেষখেড় এলাকায় রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের পেছনে একটি খালি জায়গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের কতিপয় নেতাকর্মীর গোপন বৈঠকের ঘটনা ঘটে। এ বৈঠকে সাবেক এমপি রনজিত সরকার ও উপস্থিত ছিলেন।উক্ত গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

13 November 2026

গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপির গোপন সভা সন্ত্রাসবিরোধী আইনে চারজন গ্রেফতার

বিস্তারিত কমেন্টে