ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬’ সিজন-২-এর উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত November 5, 2026
ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬’ সিজন-২-এর উদ্বোধন

ছাতক প্রতিনিধি:

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, ক্রীড়ামনস্ক প্রজন্ম গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জের ছাতকে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। পরে ছাতকে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২-এর উদ্বোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আহমেদ, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. সুয়েব আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

 

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আহবাব, বিএনপি নেতা নুরুল ইসলাম, আমিন উদ্দিন ও আলী হোসেন মানিক।

 

এছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাচ্ছা আবেদীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস উপজেলা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও অংশ নেন।

 

অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

 

ক্রীড়া কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, অধ্যবসায় ও সহনশীলতার শিক্ষা দেয়। নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

এ আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

05 November 2026

ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬’ সিজন-২-এর উদ্বোধন

বিস্তারিত কমেন্টে