সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা এডভোকেট রঞ্জিত সরকার সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রাতারগুল রিসোর্টে একটি শিক্ষা সফরের কথা বলে সভা করে ভাইরাল হন। এমন তথ্য জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। তিনি জানান এডভোকেট রুকন নামে একজন রিসোর্ট টি ভাড়া করেন। এতে -১৭৫ জনের জন্য ৫২ হাজার টাকার খাবারের অর্ডার করেন। তারা এখানে খেলাধুলা করেন। এক পর্যায়ে একটি ব্যানার ধরে রেখে কিছু সময় রঞ্জিত সরকার বক্তব্য দিয়ে আবার চলে যান। রঞ্জিত সরকারের ঘনিষ্ঠ জন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা কে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ ও ডিবি অভিযান চালান।
আওয়ামী লীগের তাহিরপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে আটক করে সুনামগঞ্জ সদও থানা পুলিশ। সকাল সাতটায় সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা তাকে আটক করা
সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তারা মিয়া প্রাথমিকভাবে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে রনজিত সরকার এই সভা করেছেন বলে তথ্য দেয়। তারা মিয়ার কথা অনুযায়ী সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে যায়।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় জানান, তারা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ওখানে গিয়ে জানা যায়, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী গেল ৮ নভেম্বর রাতারগুল ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন। ওখানে শিক্ষা সফরের ব্যানারও প্রথম লাগানো হয়। পরে হঠাৎ করে রনজিত সরকার উপস্থিত হন এবং ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
এর আগে সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভার বক্তব্য প্রচার করে রনজিত বর্তমান সরকারের সমালোচনা করেন। এই বক্তব্যের জেরে সোমবার মধ্যরাতে রনজিতের সিলেট শহরের গোপালটিলার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
