• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

bilatbanglanews.com
প্রকাশিত November 4, 2026

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার এ দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় একটি ফুটবল খেলার জয়-পরাজয় নিয়ে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে বুধবার সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন বলে জানা গেছে।

 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মঙ্গলবার ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বুধবার সকালে উভয় গ্রামের লোকজন বেআইনিভাবে জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

তিনি আরও জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।